অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় আমাদের নজর দিতে হবে ॥ পরিকল্পনামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৫৪৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় আমাদের নজর দিতে হবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও সুযোগ সুবিধা বাড়াতে হবে।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের সৌজন্যে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না। পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়েই জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তারা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বরদের সাথে কথা বলে দেখেছি, তারা সবসময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দিয়েছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, কমিউনিটি ক্লিনিকগুলোতে আরও ইনভেস্ট করার প্রয়োজন আছে। যদিও সেখানে জায়গা কম, ছোট দুইটা রুম, তবুও প্রতিটি আরও দুই/তিনটা করে শয্যা বাড়ানো যায় কি না, আরও কিছু প্রাথমিক সুযোগ সুবিধা যোগ করা যায় কি না, রোগ শনাক্তের জন্য কিছু যন্ত্রপাতি বিশেষ করে এক্স-রে, ইসিজি জাতীয় কিছু যোগ করা যায় কি না, এগুলো আমাদের চিন্তা করা দরকার।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রথম টার্গেটই হলো গ্রাম ও গ্রামে যারা বসবাস করেন বিশেষ করে যারা সরাসরি খেত খামারে, বিলে ঝিলে কাজ করেন, তাদের কল্যাণের জন্য কিছু করা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...