অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইনস্টাগ্রামে প্র্যাঙ্ক ভিডিও করে ভীতি সৃষ্টি ॥ ইরানে গ্রেফতার ১৭ ইনফ্লুয়েন্সার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪২

remove_red_eye

৮১৫

 ইনস্টাগ্রামের ভাইরাল ‘প্র্যাঙ্ক ভিডিও’র জেরে ১৭ ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করেছে ইরানের পুলিশ। ‘প্র্যাঙ্ক ভিডিও’র জন্য জনসমক্ষে খুনের নাটকও সাজিয়েছিলেন ওই ইনফ্লুয়েন্সাররা। পুলিশের অভিযোগ, ফলোয়ার পেতে জনমনে ভীতি সৃষ্টি করছিলেন তারা।

বরাবরই ইন্টারনেটের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান কর্তৃপক্ষ। ইনফ্লুয়েন্সারদের গ্রেফতারের ঘটনাটিকেও সামাজিক মাধ্যম ব্যবহারের উপর কঠোরতার প্রমাণ হিসেবেই আখ্যা দিয়েছে বিবিসি।

ভিডিওগুলোর বিষয় এবং জনসমক্ষে এর চিত্রধারণ থেকেই বিপত্তির শুরু। এর মধ্যে একটি ভিডিওতে এক ইনফ্লুয়েন্সার নিজ স্ত্রীর মাথা কেটে ফেলার জন্য খোলা রাস্তায় তাড়া করছিলেন। ওই সময়ে রাস্তায় উপস্থিত ছিলেন সাধারণ জনগন। আরেকটি ভিডিওতে এক এসকেলটর আরোহীর দিকে কেক ছুড়ে মারেন এক ইনফ্লুয়েন্সার।

ওই ইনফ্লুয়েন্সাররা “মানুষের সহ্য ক্ষমতা নিয়ে খেলেছে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও শান্তি ভঙ্গ করেছে” বলে অভিযোগ করেছেন তেহরানের পুলিশ প্রধান।

তবে, ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার আগে ভুক্তভোগীর অনুমতি নেওয়া হয়েছিল বলে ইরানের স্থানীয় সংবাদসংস্থাগুলোকে জানিয়েছেন গ্রেফতার হওয়া এক ইনফ্লুয়েন্সার। ক্ষতিপূরণ হিসেবে ২০ ডলার দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি; নিজের কাজের ব্যাখ্যা দিয়ে বলেছেন, “আমি শুধু মানুষকে খুশি করতে চেয়েছিলাম এবং ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চেয়েছিলাম।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...