অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টায়ারের রং কালো কেন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

১০২২

 সাইকেল বা গাড়ির টায়ারের রং সবসময় কালো হয়, কিন্তু কেন, কখনও ভেবেছেন কি? টায়ারের মূল কাঁচামাল অর্থাৎ ল্যাটেক্স বা রাবার সাদা রঙের হয়। কিন্তু টায়ার যখন তৈরি হয়ে আসে সেটি কেন কালো রঙের হয়!

টায়ার যখন প্রথম তৈরি করা হয়েছিল ১৮৯৫ সালে, তখন কিন্তু সাদাই ছিল টায়ারের রং। তাহলে এখন কেন কালো? হয়তো এটা অনেকেই বলবেন যে, রাস্তার ধুলো, বালি, ময়লা এবং কাদা যেহেতু টায়ারে লাগে তাই কালো রংকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু না! এর পেছনে যে কারণ রয়েছে, তা শুনলে হয়তো অবাক হবেন।

টায়ারের স্থায়িত্ব বাড়াতে এবং টেকসই করতে রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক মেশানো হয়। তাছাড়া দীর্ঘ দিন ধরে গাড়ি বা সাইকেল চালাতে চালাতে টায়ারের গ্রিপ খয়ে যায়, রাস্তার সঙ্গে ঘর্ষণে গরম হয়ে ওঠে। ফলে যেকোনো মুহূর্তে টায়ার ফেটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। কিন্তু কার্বন ব্ল্যাক টায়ারের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এ ছাড়াও সূর্যের অতি বেগুনি রশ্মি টায়ারের রাবারকে দ্রুত শক্ত করে দেয়। ফলে টায়ারের স্থায়িত্ব কমে যায়। কিন্তু কার্বন ব্ল্যাক অতি বেগুনি রশ্মির হাত থেকে টায়ারকে বাঁচিয়ে রাখে। টায়ারকে দীর্ঘস্থায়ী করতেই রং কালো করে প্রস্তুতকারী সংস্থাগুলি।

সূত্র: আনন্দবাজার

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...