অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ভিক্ষুক নাসিদা সংরক্ষিত নারী সদস্য পদে নিজেইে প্রার্থী!

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:২০

remove_red_eye

৪৩৪

লালমোহন প্রতিনিধি : অভাবের তাড়নায় মানুষজনের দ্বারে দ্বারে হাত পাতেন নাসিদা বেগম। বার বার চেয়ারম্যান-মেম্বারদের কাছে গিয়েও কোনো প্রকার সরকারি সহযোগিতা পাননি তিনি। তাই এক প্রকার ক্ষোভের বসে নিজেই সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন নাসিদা বেগম নামের এক ভিক্ষুক। এমন চিত্রই দেখা গেছে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউপি নির্বাচনে। ইউনিয়নটিতে ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন নাসিদা বেগম। স্থানীয় বাসিন্দা জামাল, রহিম ও ছালাউদ্দিনসহ কয়েকজন জানান, মানুষের কাছে চেয়ে যা সাহায্য পান, তা দিয়েই নাসিদা বেগমের সংসার চলে। এবার সে নির্বাচনে প্রার্থী হয়েছে। এলাকার লোকজন নিজেরাই খরচ দিয়ে তার প্রচার-প্রচারণা চালাচ্ছে। জানা গেছে, প্রায় বিশ বছর আগে নাসিদা বেগমের স্বামী ফজলু খাঁ মৃত্যুবরণ করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে আলমগীর স্থানীয় নাজিরপুর বাজারে ভাঙারির ব্যবসা করে, ওপরজন জাহাঙ্গীর ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। দুই মেয়ে রেশমা ও আকতারী ঢাকায় বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। নাসিদা বেগম বলেন, এর আগে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে গিয়েও কোনোও সাহায্য-সহযোগিতা পাননি। তাই নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। সাধারণ মানুষের কাছ থেকে ভিক্ষা করে নির্বাচনের খরচ জোগাচ্ছেন। প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। তাই সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আর জয়ী হলে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার আশ্বাসও দিচ্ছেন নাসিদা বেগম।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...