বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:২৪
৫২৫
সীমান্ত হেলাল, মনপুরা : ভোলার মনপুরায় সরকারি বিদ্যুতের খুঁটি স্থাপন করার নামে র লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানির বিরুদ্ধে। সম্পূর্ন বিনা পয়সায় এসব খুঁটি বসানোর নিয়ম থাকলেও খুঁটি প্রতি ৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এছাড়াও সংযোগ সড়কে খুঁটি বসাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে টাকা নেয়ার একাধিক প্রমান রয়েছে। নিয়মিত আবাসিক সংযোগ নিবন্ধিত গ্রাহকরা অবেদন করেও পাচ্ছেন না এসব সরকারি বিদ্যুতের খুঁটি।
জানা যায়, মনপুরা উপজেলাটি ভোলা জেলা শহর থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন একটি দ্বীপ হওয়ায় এখানে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবুশন কোম্পানীর (ওজোপাডিকো) মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ‘ঘরে ঘরে বিদ্যুতে’র আওতায় ওজোপাডিকোর বিদ্যুত সম্প্রসারনের লক্ষে পুরনো লোহার খুঁটি তুলে নেয়া হচ্ছে। লোহার খুঁটি সরিয়ে সিমেন্টের তৈরী খুুঁটি বসানো হচ্ছে মূল সড়কসহ সংযোগ সড়কগুলোতে।
বরিশালের ঠিাকাদারি প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানি দরপত্র আহবানের মাধ্যেমে এই খুঁটি বসোনোর দায়িত্ব পায়। প্রথম পর্যায়ে উপজেলা সদর হাজীর হাট ইউনিয়নে ১ হাজার খুঁটি বসানোর কার্যক্রম চলছে। কিছু খুঁটি না বসাতেই গ্রাহকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানীর বিরুদ্ধে।
স্থানীয় বিদ্যুৎ গ্রাহক সুমন, কামরুল, বিপ্লব, আলাউদ্দিন, লোকমান জানান, আমাদের নিবন্ধিত বিদ্যুৎ সংযোগ রয়েছে। আমাদের বাড়িতে লোহার পিলার (খুঁটি) রয়েছে। অথচ আবেদন করার পরও আমরা সিমেন্টের তৈরী নতুন খুঁটি পাচ্ছিনা। পুরনো লোহার খুঁটি ভেঙ্গে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ চলছে। খুঁটিপ্রতি ৫ হাজার টাকা না দিলে কোন খুঁটি দেয়া হবেনা বলে জানান ঠিকাদার।
এদিকে যাদের বাড়িতে ওজোপাডিকোর বিদুতের কোন আবাসিক সংযোগ নিবন্ধন নেই তাদের বাড়িতে দেখা গেছে সরকারি বিদ্যুতের নতুন খুঁটি ও তার সংযোগ। যাদের বাড়ি মুল সড়ক থেকেও অনেক দুরে সেসব বাড়িতেও দেখা যাচ্ছে বিদ্যুতের একাধিক নতুন খুঁটি। রাস্তা থেকে দুরে হওয়ায় একটি বাড়ির জন্য ৩ টি, ৪ টি বা ৫ টি নতুন সিমেন্টের খুঁটিও বসানো হয়েছে শতাধিক বাড়িতে। অথচ পুরনো নিবন্ধিত গ্রাহকরা নতুন খুঁটি পাচ্ছেন না।
এব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক অনিবন্ধিত একাধিক ব্যক্তি জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ভবিষ্যতে মনপুরায় জাতীয় গ্রীডের বিদ্যুত চালু হবে। সেজন্য আমরা খুঁটিপ্রতি ৫ হাজার টাকা দিয়েছি জে.এন.জে কোম্পানীর ঠিকাদার মোঃ শাহীনের ছেলে সোহানকে। আমাদের বাড়ি মুল রাস্তা থেকে দুরে হওয়ায় ৪/৫ টি পিলারের প্রয়োজন হয়েছে।
এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানির সত্ত¡াধিকারি মোঃ শাহীন বলেন, সরকারি পরিকল্পনা মোতাবেক আমাদের খুঁটি বসানোর কাজ চলছে। পুরনো সংযোগসহ মূল সড়ক ও সংযোগ সড়কে খুঁটি বসানোর পরিকল্পনা কাঠামো আছে। তবে আমার ছেলে সোহান কারো কাছ থেকে টাকা নিয়েছে কিনা সে ব্যাপারে আমার জানা নেই।
এছাড়াও সংযোগ সড়কে খুঁটি বসানোর অনুমোদিত পরিকল্পনা থাকলেও কিছু কিছু সড়কে এখনো খুটি বসানো হয়নি। সেসব সংযোগ সড়কে নতুন খুঁটি দেখা যাচ্ছে সেগুলো টাকার বিনিময়ে বসানোর অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একটি সংযোগ সড়কের সকল বাসিন্দাদের কাছ থেকে মাথাপিচু হাড়ে দালালদের মাধ্যমে খুঁটিপ্রতি ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে।
অনিয়মের ব্যাপারে ওজোপাডিকোর উপজেলা আবাসিক প্রকৌশলি আব্দুস সালাম জানান, সরকারী বিদ্যুতের খুঁটি বসানোর জন্য কোন প্রকার টাকা নেয়া হয়না। এব্যাপারে বিদ্যুৎ বিভাগ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। তার পরও যদি কেউ টাকা দিয়ে থাকেন তার দায় ওজোপাডিকোর নয়।
এব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, সরকারি বিদ্যুতের খুঁটি সম্পূর্ন বিনামূল্যে বিতরনের নিয়ম রয়েছে। খুঁটি বসাতে টাকার নেয়ার অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রমানসাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক