দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:২৫
৬৭৩
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব (৫৫) নামে এক বিজিবি সদস্যকে (নায়েব সুবেদার) এলোপাতাড়ি পিটিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বেধড়ক পিটিয়ে পাজরের হাড় ভেঙে দেয়া হয়েছে। বর্তমানে তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত বিজিবি সদস্য উপজেলার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সেরাজল হক হাওলাদারের ছেলে। শুক্রবার ওই এলাকার রবন আলী হাওলাদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিজিবি সদস্যের স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে দৌলতখান থানায় মামলা দায়ের করেছেন। আহত বিজিবি সদস্য জানান, তার ভাই স্কুল শিক্ষক মোসারফের সাথে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিকে কেন্দ্র করে তার ভাই মোসারফ ও তার ছেলে আসাদুজ্জামান , ইয়াহইয়া খানসহ ৫-৭ জন মিলে তার উপর লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি হামলা করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাফলার দিয়ে তার গলায় ফাঁস লাগানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোশারফের মোবাইল নাম্বারে একাধিকবার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতখান থানার ওসি (চলতি দায়িত্ব) উপ পরিদর্শক মো: ইসমাইল হেসেন জানান, এ ঘটনায় আহত বিজিবি সদস্যের স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত