বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ বিকাল ০৪:১২
৭৮১
স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে করোনা ভাইরাস পরীক্ষার নতুন উপায় উদ্ভাবনের দাবি করেছেন একদল গবেষক। সাধারণত ল্যাবরেটরিতে ব্যবহুত হয় কিন্তু সহজলভ্য ও সাশ্রয়ী কিছু যন্ত্রাপাতি এবং নিজের স্মার্টফোন ব্যবহার করে কোভিড নির্ণয়ের নতুন পন্থাটি নিয়ে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা থেকে ইঙ্গিত মিলছে, পিসিআর টেস্টের মতোই কার্যকর এটি।
কোভিড পরীক্ষায় স্মার্টফোন ব্যবহারের পন্থাটির উদ্ভাবক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান্টা বারবারার গবেষকরা। সম্প্রতি ‘জেএএমএ নেটওয়ার্ক ওপেন’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এর বিস্তারিত জানিয়েছেন তারা। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই পদ্ধতিতে টেস্টের খরচ পড়ে ৭ ডলার করে, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী অথবা জনবসতি থেকে দূরে একা থাকেন বলে পিসিআর টেস্ট নিতে ভোগান্তি হচ্ছে, এমন ব্যক্তিদের কাজে আসবে কোভিড পরীক্ষার নতুন পদ্ধতিটি।
এ পদ্ধতিতে কোভিড পরীক্ষা বেশ সহজ বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। প্রথমে গবেষকদের নির্মিত স্মার্টফোন অ্যাপ ‘ব্যাকটিকাউন্ট’ ডাউনলোড করতে হবে। এরপর নিজের ফোনটি রাখতে হবে একটি ‘হট প্লেট’-এর উপর, ল্যাবরেটরি বা গবেষণাগারে বহুল ব্যবহার আছে এর। ফোনের পেছনের ক্যামেরা থাকবে নিচের দিকে। এরপর ‘হট প্লেট’-এর উপর রাখা টেস্ট কিটে মুখের লালা দিতে হবে। এরপর তাতে একটি ‘রিঅ্যাকটিভ সলিউশন’ প্রয়োগ করলেই ফোনের ক্যামেরায় ভাইরাল আরএনএ দৃশ্যমান হয়ে উঠবে, চালু করে দিতে হবে অ্যাপটি।
ভাইরাসের সঙ্গে মিশে যাবে ওই ‘রিঅ্যাকটিভ সলিউশন’, রঙ পাল্টে উজ্জ্বল লাল ধারণ করবে। আর এই রঙের পরিবর্তন কতো দ্রুত ঘটছে তার ভিত্তিতে অ্যাপটি ভাইরাসের উপস্থিতি পরিমাপ করবে।
গবেষকরা এই পদ্ধতিটির নাম দিয়েছেন স্মার্টল্যাম্প।
তবে, প্রাথমিক গবেষণায় ইতিবাচক ফলাফল মিললেও বহুল ব্যবহারের জন্য এখনো প্রস্তুত নয় এই প্রযুক্তি। প্রাথমিক গবেষণায় অংশ নিয়েছিলেন কেবল ৫০ জন্য ব্যক্তি, আর স্মার্টফোনটি অ্যাপটি আপাতত কেবল স্যামসাং গ্যালাক্সি এস৯ স্মার্টফোনের ক্যামেরার সঙ্গেই সমন্বয় করা হয়েছে। গ্রহণযোগ্যতা পেতে আরো জটিল বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিতে যেতে হবে এই প্রক্রিয়াটিকে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক