অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চালের বাজার তদারকির নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৪৪

remove_red_eye

৫৩৭

ঊর্ধ্বমুখী চালের বাজারের লাগাম টানতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি চেয়ে গত ১৮ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এক চিঠির মাধ্যমে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।

ওই চিঠির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণসহ চালের বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে চাল আমদানি প্রসঙ্গে’ দেওয়া নির্দেশনার চিঠিতে বলা হয়, সূত্রোস্থ সারসংক্ষেপ উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী নিম্ন বর্ণিত সদয় অনুশাসন প্রদান করেন- ‘বাজার মনিটর করা হোক।’

এ অবস্থায় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য খাদ্য সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

প্রধানমন্ত্রীর এ নির্দেশনা খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বর্তমানে ভরা আমন মৌসুম চললেও চালের দাম কমছে না। কেজিপ্রতি মোটা চালের দাম ৫০ টাকায় এসে ঠেকেছে। চালের এ ঊর্ধ্বমুখী দামে অস্বস্তিতে সাধারণ মানুষ।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) খাজা আব্দুল হান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী চালের বাজার মনিটরিংয়ের ওপর জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সেটি করবো। এরই মধ্যে খাদ্য অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, প্রধানমন্ত্রী আপাতত বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেননি। তিনি বলেছেন, ‘এখন আমন মৌসুম। চাল কেবল বাজারে এলো, বাজার মনিটরিংয়ের মাধ্যমেই চালের বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...