বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫৪
৫৯৩
‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়,ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে রবিবার (৩০ জানুয়ারী)সকালে হীড বাংলাদেশ এর আয়োজনে ও জেলা সিভিল সার্জনের সহযোগিতায় ভোলা হীড বাংলাদেশ প্রাঙ্গনে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি হীড বাংলাদেশের কম্পাউন্ট পরিদর্শন করে। পরে হীড বাংলাদেশ-এর ভোলা এরিয়া ব্যবস্থাপক রতন কুমার অধিকারী এর সভাপত্বি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় অংশ নেয় ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু ।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ এর মনিটরিং কর্মকর্তা অসিত কুন্দা, হিসাব রক্ষক জাহাঙ্গিল আলম প্রমুখ। পরে কুষ্ঠরোগ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা রোগীদের মাঝে হীড বাংলাদেশ এর পক্ষ থেকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।
আলোচনা সভার বক্তরা বলেন, কুষ্ঠ রোগ কোন মরন ব্যাধি নয়, চিকিৎসাতে কুষ্ঠ রোগ থেকে সম্পূর্ন সুস্থ্য হওয়া যায়। তাই সকলকে অবহেলা না করে আক্রান্ত ব্যক্তিকে দ্রæত চিকিৎসার ব্যবস্থা করতে অনুরোধ করেন।এসময় বক্তরা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার,২০৩০ সালের মধ্যে কুষ্ঠ মুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে এই প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন বক্তরা।
হীড বাংলাদেশ ভোলা জেলায় সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী হিসেবে সারা দেশকে কুষ্ঠ মুক্ত করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩০জন কুষ্ঠ রোগী সনাক্ত করতে এবংতাদের নিরাময় করতে সক্ষম হয়েছে।বর্তমানে সংগঠনটি মাধ্যমে কুষ্ঠ রোগীরা ভালো হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।এছাড়াও ২০২২ সালের জানুয়ারী মাসে আরও ১ জন রোগী সনাক্ত করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত