অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ৭০০ ভূমিহীন ও গৃহহীনরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

৪৮১

মো. জসিম জনি, লালমোহন থেকে II বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন নাগরিকদের সাথে নিয়ে এক বিশাল কর্মযজ্ঞে নিয়োজিত হয়েছে লালমোহন উপজেলা প্রশাসন। আগামী ২৬ মার্চ ২০২২ তারিখের মধ্যে সারা দেশে লক্ষাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ একটি করে সেমিপাকা একক গৃহ নির্মাণ করে দেওয়া হবে। প্রান্তিক ও সহায়সম্বলহীন এ সকল জনগণের একটি করে সুন্দর ও মনোরম  ঠিকানা করে দেওয়ার লক্ষ্যে সরকার এবার প্রয়োজনে জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

জানা যায়, লালমোহন উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় প্রায় ৭০০ টি ঘর নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে,  শনিবার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিতব্য গৃহসমূহের স্থান পরিদর্শন করেন ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব)  রাজীব আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ চন্দ্র ঘোষ, লর্ড হার্ডিঞ্জ, ধলী গৌরনগর, রমাগঞ্জ, বদরপুর ও লালমোহন (সদর) ইউনিয়নসমূহের চেয়ারম্যান, মেম্বার, জমির মালিকসহ স্থানীয় উপকারভোগীরা।

রাজীব আহমেদ এ সময় গৃহ নির্মাণ স্থানসমূহের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং সরকারের স্বার্থ বজায় রেখে উপকারভোগীদের জন্য বাস্তবসম্মত, টেকসই এবং আশ্রয়ণ প্রকল্প কার্যালয় হতে সরবরাহকৃত ম্যানুয়েল অনুযায়ী গৃহ নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মমত্বপূর্ণ এ প্রকল্পটি সঠিক ও যথাযথভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন সকলের দায়িত্বশীল সহযোগিতা কামনা করে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...