অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিন ও তজুমদ্দিনের ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২২ রাত ১১:৩৫

remove_red_eye

৭৪৪

 চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন হয়েছে।সোমবার বিকেল ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  রাজিব আহম্মেদ এর  সভাপতিত্বে ডিসি  তৌফিক-ই-লাহী চৌধুরী চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন  ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান, ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন  জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ইউছুফ হাসান। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শপথ বাক্যপাঠের পরে জেলা প্রশাসক ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে বরন করেনেন। এবং নবনির্বাচিত  চেয়ারম্যানও  জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলদিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।   

 এসময় নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে সব  চেয়ারম্যানের কাজ করে যেতে হবে।
 স্ব-স্ব ইউপির উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড  বাস্তবায়ন করতে হবে। এবং দেশের এই ক্লান্তি লগ্নে ইউনিয়নের সকল জনগণকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চেয়ারম্যানদের ইউনিয়নের সকল জনগনকে টিকা নিশ্চিত করার আহবান জানান।  
এ সময় তিনি আরও বলেন দেশের ৬৪ জেলার মধ্যে ভোলা জেলায় বাল্যবিয়ের বৃদ্ধির হার তৃতীয়তে রুপ নিয়েছে। এলাকায় বাল্যবিয়ে নিরসনে জন্য ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানদের এক যোগাযোগ কাজ করারও আহবান জানান তিনি।  

শপথ নেয়া ৮ চেয়ারম্যানরা হলেন বোরহানউদ্দিন উপজেলার দেউলা  ইউনিয়নের চেয়ারম্যান  এ,কে,এম. আসাদুজ্জামান,কাচিয়া ইউনিয়নের আ: রব কাজী,হাসান নগর ইউনিয়নের মো: আবেদ চৌধুরী,টবগী ইউনিয়নের চেয়ারম্যান  জসিম উদ্দিন হাওলাদার,পক্ষিয়া ইউনিয়নের আলাউদ্দিন, বড় মানিকা ইউনিয়নের জসিম উদ্দিন হায়দার,কুতবা ইউনিয়নে  নাজমুল আহাসান  জোবায়ের ও তজুমদ্দিন উপজেলার  সোনাপুর ইউনিয়নে মেহেদী হাসান।
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ টি ইউনিয়নে ও তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...