অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঢাকায় না গিয়েও এবার ভোলার ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৯ রাত ১১:৩৬

remove_red_eye

৮৫৮

হাসিব রহমান :ভোলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার সম্প্রতি ঢাকায় না গিয়েও ভোলায় বসবাসকারী ৭ ব্যাক্তি ডেঙ্গু জ্বওে আক্রান্ত হয়েছে। এতে করে ভোলার মানুষের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। এছাড়াও বুধবার গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১১ জন। এ নিয়ে ভোলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৯ জন। এ দিকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে যাওয়ায় ভোলা হাসপাতালে ডেঙ্গু রোগীরা সিট পাচ্ছে না। বাধ্য হয়ে রোগীরা ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। এতে করে তারা চরম ভোগান্তির মধ্যে পড়ছে। তবে রোগীরা জানান, হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের সব ধরনের ঔষধ পাচ্ছে। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়া ডাক্তার ও নার্সরা হিমসিম খাচ্ছে। অপর দিকে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চিকিৎসার কথা বললেও ভোলায় হাসপাতালে এখনো পূনাঙ্গ ডেঙ্গু পরীক্ষার আইজি আইজিএম কিট নেই।
ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান, ভোলায় বর্তমানে ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ভোলা সদর হাসপাতালে ১১ জন,লালমোহন হাসপাতালে ১,চরফ্যাসন হাসপাতালে ৭ জন রয়েছে। ভোলা সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। ডেঙ্গুর জন্য ৮টি বেড রয়েছে। কিন্তু রোগী বেশী হওয়ায় অন্য ওয়ার্ডে রাখা হয়। ঢাকায় সম্প্রতি না গেলেও ৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তারা অনেকেই বাসায় চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে ১ জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। সিভিল সার্জন আরো জানান, ডেঙ্গু চিকিৎসার জন্য প্রচুর ঔষধ রয়েছে। তবে ডেঙ্গু পরীক্ষার আইজি আইজিএম কিট জরুরী টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...