অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নূরুল ইসলাম দেশের উন্নয়নের একজন অংশীদার ছিলেন :এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩৭

remove_red_eye

৫২৮

দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ভোলার লালমোহনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।পরে আলোচনা সভায় তিনি বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার।

দেশকে ভালোবেসে তিনি যেমন যুদ্ধে অংশ নিয়েছেন তেমনি দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও অর্থ পাচার করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর পত্রিকা দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে।যুগান্তরের লালমোহন প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে ও স্বজন সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় এমপি শাওন আরও বলেন, যুগান্তর ও যমুনা গ্রæপ দেশে লাখো মানুষের কর্ম সংস্থান সৃষ্টি করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যুগান্তর। যুগান্তর সব সময় আপোষহীনভাবে পথ চলবে।

 
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, ওসি মাকসুদুর রহমান মুরাদ, শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান মিলন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমুখ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...