অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই:এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪৩

remove_red_eye

৪৩২

 পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জলবায়ু  পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছে বাংলাদেশ। ভোলাকে জলবায়ু পরিবর্তনের ঝুকিমুক্ত করতে মেঘনায় জেগে উঠা চরগুলোতে ম্যানগ্রোভ তৈরী অপরিহার্য্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম যিনি জলবায়ু পরিবর্তনের সমস্যাটি নিয়ে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।

এমপি শাওন আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিক‚লতা ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য দক্ষতা ও সাফল্য প্রদর্শনের সুবাদে সমগ্র বিশ্বের কাছে আজ একটি রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ।বুধবার সকালে উপকুলীয় বন বিভাগের আয়োজনে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য মেঘনায় জেগে উঠা দূর্গম চর নাওয়ালে ম্যানগ্রোভ বাগানে বৃক্ষরোপণ ও চর জহিরউদ্দিন গণটিকা কার্যক্রমের উদ্বোধন কালে এমপি শাওন এসব কথা বলেন।

পরে তিনি চরজহিরউদ্দিনে অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিশু,শহিদুল্লাহ কিরন,মোঃ রাসেল, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন প্রমূখ।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...