লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:০৭
৫৪২
ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মির বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কিটনাশকের দোকানসহ ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও আগুনের লেলিহান শিখা দেখে স্ট্রোক করে মোসলেহ উদ্দিন মীরু সর্দার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। অন্যদিকে বিকালে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসকের পক্ষে মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ সামগ্রী ও কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভির আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত