অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

কৃষি পদক পেল এনআরবিসি ব্যাংক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৫৬০

কৃষিখাতের উন্নয়নে বিশেষ অবদানের জন্য আরটিভি কৃষি পদক-২০২২ পেয়েছে এনআরবিসি ব্যাংক।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানের হাতে পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার উপস্থিত ছিলেন।

পুরষ্কার গ্রহণের পর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে এনআরবিসি ব্যাংক। কৃষিখাতে মাত্র ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছি। গ্রামের মানুষের উন্নয়নে মাত্র ৯ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করেছি। এজন্য প্রত্যন্ত অঞ্চলে আমরা উপশাখা খুলছি। আমাদের লক্ষ্য নিজ ঘরে বসে প্রত্যন্ত গ্রামের মানুষও নিজের কর্মসংস্থানের সুযোগ পাক।

উল্লেখ্য, দেশের কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত কৃষক, খামারি গবেষক, বিজ্ঞানী ও সপ্রসারণ কর্মীদের অবদানকে স্বীকৃতি ও উৎসাহ দিতে গত বছর থেকে আরটিভি কৃষি পদক দিয়ে আসছে। এ বছর ১০টি ক্যাটাগরিতে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে এ পদক দেওয়া হয়েছে।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...