অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গ্যাসের ব্যথা কমানোর উপায়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:১১

remove_red_eye

৮৭০

কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে, খাওয়ার সময় বাতাস গ্রহণের ফলে কিংবা কোনো খাবার সইতে না পারলে পেটে গ্যাস তৈরি হতে পারে। কিছুক্ষেত্রে অত্যধিক গ্যাস জমতে পারে, যার ফলে পেট ফেঁপে যেতে পারে অথবা ব্যথা করতে পারে।

অধিকাংশ সময় চিকিৎসা ছাড়াই গ্যাস দূর হয়ে যায়। তবে পেটফাঁপা ও গ্যাস জনিত ব্যথা থেকে দ্রুত নিস্তার পেতে চাইলে কিছু উপায় অবলম্বন করতে পারেন।

* প্রোবায়োটিক: প্রোবায়োটিক খেলে গ্যাস ও পেটের অস্বস্তি কমে। প্রোবায়োটিকের অন্যতম উৎস হচ্ছে টক দই। এতে আছে ল্যাকটোব্যাসিলাস ও বিফিডোব্যাক্টেরিয়া। এগুলো অন্ত্রের জন্য খুবই ভালো। খাবারের পর টকদই খাওয়া বেশ কার্যকর। 

* শরীরচর্চা: গবেষণায় দেখা গেছে, শরীরচর্চায় পেটের ফাঁপা অবস্থা ও ব্যথা কমতে পারে। গ্যাস কমাতে কিছু অতি কার্যকরী শরীরচর্চা রয়েছে। তেমন একটি শরীরচর্চা হলো- পিঠের ওপর শুয়ে শূন্যে পা দুটিকে বাইসাইকেলের মতো চালানো। খাবার খাওয়ার পর অল্প হাঁটলেও বেশ উপকার পাওয়া যায়। কিছু ইয়োগা পোজও গ্যাস কমাতে ও সংশ্লিষ্ট উপসর্গ উপশমে সাহায্য করতে পারে, যেমম- চাইল্ড’স পোজ ও সীটেড টুইস্ট। ইউটিউব বা গুগল থেকে এসব ইয়োগা শিখে নিতে পারেন।

* পিপারমিন্ট অয়েল সাপ্লিমেন্ট: বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, পিপারমিন্ট অয়েল সাপ্লিমেন্ট গ্রহণে আইবিএসের উপসর্গ তথা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, অত্যধিক গ্যাস ও পেটফাঁপা প্রশমিত হয়। খাবার খাওয়ার এক ঘণ্টা আগে এই সাপ্লিমেন্ট সেবন করতে পারেন।

* গরম সেঁক: গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, হিটিং প্যাড ব্যবহারে গ্যাস জনিত পেট ব্যথা কমতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা জানান, পেটের ওপর ১০৪ ডিগ্রি ফারেনহাইটের হিটিং প্যাড রাখলে এক ঘণ্টা পর্যন্ত পেটের ব্যথা থেকে আরাম পাওয়া যেতে পারে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...