অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়:দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:১৯

remove_red_eye

৪৯৯

 দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনা সরকার  অত্যান্ত ধনী সরকার। দেশকে উন্নত দেশের দিকে নিয়ে গেছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তারই ধারাবাহিকতা নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন ২হাজার ৫৪০টাকা। যা চলতি বছরে মাথা পিছু আয় বেড়ে ৩হাজার ২০ টাকা হবে। করোনা সংকটের মধ্যেও আমাদের রিজার্ভ  রয়েছে ৪৭ বিলিয়ন ডলার।

শনিবার মুজিবনগর ইউনিয়নের প্রধান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে  উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাসনে ব্রজগোপাল টাউন হলে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ দেশ প্রেমিক। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আদর্শ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন অনেক দুর। দেশকে পরিনত করেছেন একটি উন্নয়নশীল দেশে। শেখ হাসিনা জনগনের পাশে আছে বলেই দেশের চরাঞ্চলে আজ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।এসব উন্নয়ন থেকে বাদ পরেনি উপজেলা চরফ্যাসন। চরফ্যাসনের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধুকে ভোলার চরফ্যাসনের মানুষ গভীর ভাবে ভালোবাসে বলেই একটি বিচ্ছিন্ন  দ্বীপকে ইউনিয়নে রুপান্তর ও মুজিবনগর নামে নামকরণ করে জাতির জনকের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতেন জনগনকে যা দাও দুহাত খুলে দাও তারই অঙ্গিকার তিনি রক্ষা করেছেন। তিনি দুহাত উজার করে দেশ ও জাতির জন্য বিলিয়ে দিয়েছেন। এর আগে প্রতিমন্ত্রী চরফ্যাসন উপজেলার মুজিবনগরসহ চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো পরিদর্শন শেষে মতবিনিময় সভায় চরাঞ্চল উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দাবীর মুখে তিনি কালভার্ট রাস্তা, মাটির কেল্লা, সাইক্লোলন সেল্টার নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রæতি দিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া মন্ত্রনলায়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান(এনডিসি)প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক এলাহী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ দলীয় নেতা কর্মীরা অংশ নেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...