চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:১৯
৫১২
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনা সরকার অত্যান্ত ধনী সরকার। দেশকে উন্নত দেশের দিকে নিয়ে গেছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তারই ধারাবাহিকতা নিয়ে সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন ২হাজার ৫৪০টাকা। যা চলতি বছরে মাথা পিছু আয় বেড়ে ৩হাজার ২০ টাকা হবে। করোনা সংকটের মধ্যেও আমাদের রিজার্ভ রয়েছে ৪৭ বিলিয়ন ডলার।
শনিবার মুজিবনগর ইউনিয়নের প্রধান সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাসনে ব্রজগোপাল টাউন হলে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ দেশ প্রেমিক। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আদর্শ ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন অনেক দুর। দেশকে পরিনত করেছেন একটি উন্নয়নশীল দেশে। শেখ হাসিনা জনগনের পাশে আছে বলেই দেশের চরাঞ্চলে আজ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।এসব উন্নয়ন থেকে বাদ পরেনি উপজেলা চরফ্যাসন। চরফ্যাসনের উন্নয়ন দেখে আমি অভিভূত হয়েছি।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধুকে ভোলার চরফ্যাসনের মানুষ গভীর ভাবে ভালোবাসে বলেই একটি বিচ্ছিন্ন দ্বীপকে ইউনিয়নে রুপান্তর ও মুজিবনগর নামে নামকরণ করে জাতির জনকের প্রতি ভালোবাসার বহিঃ প্রকাশ করেছেন।তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতেন জনগনকে যা দাও দুহাত খুলে দাও তারই অঙ্গিকার তিনি রক্ষা করেছেন। তিনি দুহাত উজার করে দেশ ও জাতির জন্য বিলিয়ে দিয়েছেন। এর আগে প্রতিমন্ত্রী চরফ্যাসন উপজেলার মুজিবনগরসহ চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো পরিদর্শন শেষে মতবিনিময় সভায় চরাঞ্চল উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের দাবীর মুখে তিনি কালভার্ট রাস্তা, মাটির কেল্লা, সাইক্লোলন সেল্টার নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রæতি দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া মন্ত্রনলায়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান(এনডিসি)প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌফিক এলাহী, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র সহ দলীয় নেতা কর্মীরা অংশ নেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত