অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন বিশ্ব দরবারে অনন্য : এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩২

remove_red_eye

৫৭১

 ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য।
শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাওন আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে  নিরলসভাবে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। দেশের এই উন্নয়ন বজায় রাখতে আওয়ামীলীগ সরকারকে বারবার রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধরণ স¤পাদক ফকরুল আলম হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিলাল হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রনহমান।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...