বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই আগস্ট ২০১৯ রাত ১০:৪৭
৯২৯
আমিনুল ইসলাম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে নিখোঁজের ১৩ দিনেও এনজিও কর্মী হেলাল উদ্দিনের সন্ধান মেলেনি। গত ২৫ জুলাই (বৃহষ্পতিবার) কর্মস্থল দুলারহাট থানার চর মোতাহার থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ হন । চরফ্যাসন থানার জিন্নাগড় গ্রামের কাঞ্চন মাঝির ছেলে হেলাল উদ্দিন পরিবার উন্নয়ন সংস্থা ( এফডিএ)’র চর মোতাহার শাখার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। হেলাল উদ্দিন নিখোঁজের ঘটনায় ৩০ জুলাই দুলারহাট ও চরফ্যাশন থানায় পৃথক দু’টি জিডি করা হয়েছে।
হেলাল উদ্দিন নিখোঁজের ঘটনায় পরিবার উন্নয়ন সংস্থা’র সহযোগি সমন্বয়কারী মো: হারুন গত ৩০ জুলাই দুলারহাট থানায় একটি সাধারণ ডাায়রি করেছেন। ওই ডায়েরীতে দাবী করা হয়, ২৫ জুলাই মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে (২৬ জুলাই শুক্রবার থাকায়) ২৭ জুলাই একদিনের ছুটিতে যান হেলাল উদ্দিন। ছুটি হতে ওইদিনই (২৭ জুলাই) বিকেলে অফিসে যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি। যোগদান না করায় শাখা ব্যবস্থাপক আবু সাঈদ ফোনে যোগাযোগ করলে মায়ের চিকিৎসার জন্য তিনি ( হেলাল উদ্দিন) ঢাকায় যাওয়ার কথা জানান এবং পরদিন (২৮ জুলাই) বিকেলে অফিসে যোগদানের কথা জানান। তারপর থেকে হেলাল উদ্দিনের ফোন বন্ধ পাওয়া যায়। এফডিএ হতে অভিযোগ করা হয়েছে হেলাল উদ্দিন প্রতিষ্ঠানের অর্থ তছরুপ করে আত্মগোপনে রয়েছে।
অপরদিকে একই দিন (৩০ জুলাই) নিখোঁজ হেলাল উদ্দিনের বাবা মো. কাঞ্চন মাঝি চরফ্যাসন থানায় একটি সাধারন ডায়রি করেছেন। (যার নং ১১১৩) । সাধারন ডায়রিতে তিনি দাবী করেন, হেলাল উদ্দিন অফিস থেকে বাড়ি আসার কথা বলিয়া ছুটি নিলেও সে বাড়িতে আসেনি। অনেক খোঁজা খুজি করিয়াও তার সন্ধান মেলেনি। অফিস থেকে বাড়ি আসার পথে অজ্ঞাত যেকোন স্থান থেকে সে নিখোঁজ হয়েছে বলে জিডিতে আশংকা করা হয়েছে।
পরিবার উন্নয়ন সংস্থা’র প্রধান হিসাব রক্ষক জাহিরুল হক নান্টু সংবাদ সম্মেলন নিখোজ কর্মী হেলালের বিরুদ্ধে এফডিএ’র প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। এব্যাপারে যথাযথ প্রমানসহ সংশ্লিষ্ট থানায় মামলার একটি অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট দুলারহাট থানার ওসি মিজানুর রহমান জানান, হেলাল উদ্দিনের নিখোঁজের ঘটনায় থানায় একাধিক জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরে হেলাল উদ্দিনকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত