বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৮:৫৬
৫০৫
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা চরফ্যাশন মহা সড়কে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারের দক্ষিণ পাশে বটতলা এলাকায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী সহ ২০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৬ ফেব্রæয়ারী, রবিবার সকাল ৯টার দিকে এ ঘটেছে। আহতরা বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৯টার দিকে মনিরাজ বাজার সংলগ্ন এলাকায় দক্ষিণ আইচা হতে ভোলাগামী যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে রেন্ট্রি গাছের সাথে স্বজোরে ধাক্কায় ধুমরে মুচরে যায়। এতে মোটর সাইকেল আরোহী সহ বাসের ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনা আহতদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ৪ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক