বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২৫
৬৩২
আফগানিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবর্ষণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলা সীমান্তের একটি চৌকিতে এ হামলার ঘটনা ঘটেছে।
গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর দ্বিতীয় দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটলো।
পাক সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ‘কুররাম জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসীরা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে।’
কাবুলের পতনের পর আফগান তালেবানের আনুগত্য স্বীকার করা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান, এই হামলার দায় স্বীকার করেছে।
তবে আফগান সরকার তাদের ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল করিমি রয়টার্সকে বলেছেন, ‘আমরা অন্যান্য দেশকে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি যে, তাদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত