অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আড়াই লাখ পাখির নীড় বানিয়ে নজর কেড়েছেন রাকেশ ক্ষত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:৩৮

remove_red_eye

৫৮০

রাকেশ ক্ষত্রী। দিল্লির অশোক বিহারের এই বাসিন্দা পেশায় আলোকচিত্র শিল্পী হলেও গোটা বিশ্বের কাছে আজ তার পরিচয় ‘নেস্টম্যান’ হিসাবেই। জীবদ্দশায় তিনি সব মিলিয়ে প্রায় আড়াই লাখ পাখির নীড় (বাসা) বানিয়ে নজির সৃষ্টি করেছেন। পাখিদের জন্য বাসা বানানোর কারণে তিনি বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছেন। 

পাখির আবাসস্থল কিভাবে বানাতে হয় সে বিষয়ে এখন সবাইকে নানাভাবে পরামর্শ দিচ্ছেন রাকেশ ক্ষত্রী। এক লাখের বেশি মানুষ তার কাছ থেকে ইতোমধ্যে পাখির বাসা বানানো শিখেছে। 

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ ক্ষত্রী বলেন, ‘আমি ছোট থেকেই পাখিদের মধ্যে বড় হয়েছি। তখন থেকেই আমি অবুঝ এই প্রাণীগুলোর জন্য বাসা বানানোর কাজ শুরু করি। এখন পর্যন্ত আমি আড়াই লাখের বেশি বাসা তৈরি করেছি। একই সঙ্গে পাখির বাসা তৈরিতে আগ্রহী এমন এক লাখের বেশি ছেলে মেয়েদের এ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি।’

শুরুর দিককার কথা মনে করে তিনি বলেন, ‘প্রথম দিকে লোকজন এ বিষয়টি নিয়ে খুবই হাসাহাসি করতো। তারা আমাকে ঠাট্টা করে বলতো আমার তৈরি বাসাগুলোতে কিভাবে পাখিগুলো বসাবাস করতে পারবে! কিন্তু যখন থেকে পাখি ওই ঘরগুলোতে প্রবেশ করতে শুরু করলো তখন তারা (পাখি) আমার তৈরি ওই ঘরগুলোতেই থাকতে বেশি পছন্দ করলো।’

রাকেশ ক্ষত্রী বলেন, লিমকা বুকে তার কিছু রেকর্ড নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে রয়েছে হাতে তৈরি পাখির বাসা এবং এ বিষয়ে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের মতো বিষয়গুলো। ২০১৯ সালে যুক্তরাজ্যের হাউজ অব কমন্স থেকে তাকে গ্রিন অ্যাপেল অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া পাখির সুরক্ষা ও বিভিন্নমুখী উদ্যোগ বিষয়ক পুরস্কার পেয়েছেন তিনি।

সূত্র: এএনআই। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...