বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৭
৫০৬
হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গরুর বাচ্চা (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে গরু তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো: মামনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেখ হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুল হাসনাইন প্রমূখ উপস্থিথ ছিলেন।দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারগুলোর মধ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন,ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে , তাই মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত