অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:১৯
৬৬৭
অচিন্ত্য মজুমদার : ভোলার চরফ্যাসন উপজেলার বঙ্গপসাগর মোহনার তারুয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। মঙ্গলবার বিকেলে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে। পরে বন বিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালিচাপা দেয়। তবে কি কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বনবিভাগ।
ভোলা বনবিভাগের বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে প্রায় অর্ধ গলিত ডলফিনের মৃতদেহটি তারুয়া সমুদ্রসৈকতে ভেসে আসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিনি আরো জানান, প্রায় সাড়ে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে বন কর্মীদের উপস্থিতিতে মৃত ডলফিনটি সৈকতে বালুচাপা দেয়া হয়। কি কারণে ডলফিনটির মৃত্যু হলো তা অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে ডলফিনটির মৃতদেহের ছবি দেখে এটিকে ইরাবতী ডলফিন হিসেবে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর সাগরে মাছ শিকাররত জেলেদের জালে আটকে প্রায়ই এভাবে ডলফিনের মৃত্যু হয়। পরে ভাসতে ভাসতে এসব ডলফিনের মৃতদেহ কোন এক সৈকতের বালুচরে চলে যায়। আর এভাবেই দিন দিন বঙ্গপসাগরে এর সংখ্যা কমে আসছে। তাই এ স¤পদ রক্ষা করা না গেলে সামুদ্রিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই ডলফিন রক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত