বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৩১
৭০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শুরু হচ্ছে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।
ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন জানান, তরুন প্রজন্মকে মাঠ মুখী করতে দীর্ঘ বিরতির পরে ভোলার মাঠে আবার ক্রিকেট লীগ শুরু হচ্ছে। সকালে গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় এর সচিব মেজবাহ উদ্দিন। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এতে স্থানীয় শিল্পিরা অংশ গ্রহন করবেন।
এবারের লীগে দুটি গ্রুপে ১০ টি দল অংশ গ্রহন করছে। খেলা হবে সাদা বলে ৫০ ওভারে। দলগুলো হলো- ক গ্রæপে কালিবাড়ী রোড ক্রিকেট ক্লাব, ভেদুরিয়া স্পোটিং ক্লাব,আমির স্মৃতি একাদশ,রাজরানী ডিপার্টমেন্টাল স্টোর,সদর রোড ক্রিকেট ক্লাব, খ গ্রুপে দল গুলো হলো:- কালিনাথ বাজার একতা সংঘ, কে আলী মেমোরিয়াল সংঘ, উমামা স্পোটিং ক্লাব, শাহাবাজপুর স্পোটিং ক্লাব, ওয়েস্টার্ণ ব্রাদার্স। উদ্বোধনী খেলা হবে ১১ ফেব্রুয়ারি। এতে অংশ নিবে কালিনাথ বাজার একতা সংঘ বনাম উমামা স্পোটিং ক্লাব। গ্রুপে পর্যায় থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল করে ৪ দল সেমিফাইনলা উঠবে। দীর্ঘ বিরতির পরে টার্ফ উইকেটে (মাটির পিচ) ক্রিকেট লীগ হওয়ায় ক্রিকেট খেলোয়ারদের মাঝে প্রাণ সঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলছেন অনেক দিন পরে মাঠে ক্রিকেট আয়োজন করার জন্য জেলা ক্রিড়া সংস্থাকে ধন্যবাদ জানান। পাশাপাশি খেলোয়াড়দের স্বার্থে প্রতি বছর ক্রিকেট চালু রাখার জন্য অনুরোধ জানান খেলোয়াড়রা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত