অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রবাসীকে পেটালেন চেয়ারম্যান || এলাকায় উত্তেজনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৯ রাত ১০:১২

remove_red_eye

৬০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলার টবগী ইউনিয়নের চেয়ারম্যানের রিরুদ্ধে খসরু নামের এক সৌদি প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবি করে ওই প্রবাসী বোরহানউদ্দিন থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় গত দুই দিন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রবাসী মো: খসরু আলম রতন জানান, রবিবার ভোটার হালনাগাদ করার জন্য তিনি ইউনিয়ন পরিষদের গেলে নির্বাচন অফিসের লোকজন জানান, ইউনিয়ন পরিষদ থেকে নতুন করে জন্ম নিবন্ধন সনদ নিতে হবে। তখন তিনি পূর্বে নেয়া জন্ম নিবন্ধন সদন দিয়ে কেন ভোটার হওয়া যাবে না বিষয়টি জানতে চেয়ারম্যানের রুমে যান। সেখানে চেয়ারম্যান তাকে ‘বেটা বেকুব, বিদেশে থাকিস কিছু জানিস না’ – এ ধরণের অপমান মূলক কথা বলেন। এ নিয়ে চেয়ারম্যানের সাথে তার বাকবিতÐা হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের রুমে রাখা ক্রিকেট স্টাম্পের মত দেখতে গাবের লাঠি দ্বারা খসরুকে আঘাত করেন। খসরু দৌড়ে বেরিয়ে গেলে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাকে ধরে এনে আবারও মারধর করেন। এঘটনায় উপস্থিত লোকজন ক্ষুব্দ হয়ে ওঠে এবং ইউনিয়ন পরিষদ ঘিরে বিক্ষোভ করতে থাকে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর চেয়ারম্যানের ক্যাডার বাহিনী লাঠিসোটা নিয়ে এসে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। পরে পুলিশ এসে চেয়ারম্যানকে উদ্ধার করে। এ ঘটনায় খসরু বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে পুলিশ মামল না নিয়ে অভিযোগপত্র গ্রহণ করেছে। পরে তিনি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও বিচার দাবি করে লিখিত অভিযোগ করেন। তিনি আরও জানান, ইতোপূর্বে চেয়ারম্যান বিভিন্ন সময় এলাকার লোকজনকে কারণে অকারণে এভাবে মারধর করেছে। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। এ জন্য স্থানীয়রা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তার বিচার দাবি করে বিক্ষোভ করছিল। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তিনি এ ঘটনার বিচার দাবি করছেন।
এদিকে ইউপি চেয়ারম্যান কামরুলের সাথে কিছুই হয়নি দাবি করে চেয়ারম্যান জানান, ভোটার হালনাগাদ করা নিয়ে ওই প্রবাসীর সাথে পরিষদের নিচে মেম্বার চৌকিদারদের বাকবিতÐা হয়েছে। তিনি তখন দোতলায় তার রুমে ছিলেন। পরে তিনি বিষয়টি শুনেছেন। কিন্তু তার প্রতিপক্ষ একটি গ্রæপ উদ্দেশ্যমূলকভাবে বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা করছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, প্রবাসী খসরু সাহেব একটি অভিযোগ দিয়েছেন। এটি মামলা নেয়ার মত না। তবে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...