অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নারী মুক্তিযোদ্ধার বেদখলী জমি উদ্ধার করলো প্রশাসন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৫০

remove_red_eye

৫৩৭

চরফ্যাসন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের নারী মুক্তিযোদ্ধা ফরিদা বেগমের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল মুক্ত করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ এ দখল মুক্ত করেন।
নারী মুক্তিযোদ্ধা ফরিদা বেগম বলেন, উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডে উত্তর চর মাদ্রাজ মৌজায়, জেএল নং-২৮, বিএস খতিয়ান নং-১৫৭৬, বিএস দাগ নং-১৫৭৬, বিএস দাগ নং-৪৭২৩ দাগে ৬ একর জমি দীর্ঘ ৬০ বছর ধরে ভোগ দখলে আছি।
স¤প্রতি জিন্নাগড় ইউপি মেম্বার সফিজল হক, স্থানীয় জাহাঙ্গীর কাজী ও মো. বেলাল ভিন্ন দাগে জমি ক্রয় করে জোরপূর্বক আমার ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন। তারা ওই জমি দখলে নিতে কিছু স্থাপনা নির্মাণ করে। মাটি কেটে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে।
তাদের অত্যাচারের বিরুদ্ধে চরফ্যাশন থানায় অভিযোগ করলে থানা পুলিশ গিয়ে তাদের বাঁধা দেয় এবং দুই পক্ষের কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন। কিন্তু তারা থানা পুলিশের নিষেধ অমান্য করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ  দেওয়া হলে। এই জমির উপরে স্থিতিতাবস্থায় রাখার আদেশ দিয়েছে। ওই আদেশ অমান্য করে ওই জমিতে স্থাপনা নির্মাণ করলে শনিবার উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই স্থাপনা ভেঙে দিয়ে জমি দখল মুক্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি মেম্বারসফিজল হক ও জাহাঙ্গীর কাজির সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এরিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু আব্দুল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা ফরিদা বেগমের অভিযোগের ভিত্তিতে ওই জমিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করা হয়েছে।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার জানান, মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান। তাদেরকে কেউ নিপীরণ করার কোন সুযোগনেই। মুক্তিযোদ্ধার পরিবারকে অহেতুক হয়রানীর বিরুদ্ধ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...