অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে চুরি হওয়া অটো চালকের পাশে এমপি মুকুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২৩

remove_red_eye

৫৫৫

বাংলার কণ্ঠ ডেস্ক : বোরহানউদ্দিনে চুরি হয়ে যাওয়া অটোরিক্সা মালিকের পাশে দাড়ালেন   ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

 স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে বোরহানউদ্দিন উপজেলার ৯ নং বড় মানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাহাবুব  নামে এক অটোবাইক চালক তার উপার্জনের একমাত্র অবলম্বন অটোবাইকটি রাস্তার পাশে রেখে মসজিদে নামাজ আদায় করে। নামাজের সময় রাস্তার পাশ থেকে তার অটোবাইকটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর গাড়িটির কোন হদিস মেলেনি। উপার্জনের একমাত্র অবলম্বনটি হারিয়ে দিশেহারা , ব্যাকুল হয়ে পড়ে মাহাবুব। বিষয়টি বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওঃ মিজানুর রহমান ও মার্কাজ মসজিদের খতিব মাওঃ জালাল সাহেব অবহিত হলে তারা উভয় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তখন ঢাকায়। এরই মধ্যে মাহাবুব পুনরায় আরেকটি গাড়ি নেওয়ার জন্য ৮০ হাজার টাকা জোগাড় করেন । কিন্তু নতুন গাড়ি কিনতে টাকার প্রয়োজন ১ লক্ষ ৮০ হাজার টাকা। শনিবার ১২ই ফেব্রæয়ারী বাকি ১ লক্ষ টাকা দিয়ে এমপি আলহাজ্ব আলী আজম মুকুল তার জীবিকার জন্য তাকে নতুন আরেকটি অটোবাইক কিনে দেন। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন বাজার মসজিদের খতিব মাওঃ মিজানুর রহমান ও মার্কাস মসজিদের খতিব মাওঃ মোঃ জালাল আহমেদ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...