অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

‘সহজ ব্যাংক ঋণের কারণে পুঁজিবাজারে আসবে না ভালো কোম্পানি’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৩০

remove_red_eye

৫১৯

বাংলাদেশ সিকিউরিজি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ব্যাংক থেকে এখনও পর্যন্ত ঋণ পাওয়া খুবই সহজ। ভালো কোম্পানিকে ঋণ দেয়ার জন্য অনেক ব্যাংক দ্বারে দ্বারে ঘুরছে। যতদিন ব্যাংকের অতিরিক্ত তারল্য থাকবে এবং ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়া যাবে, ততদিন পুঁজিবাজারে আসবে না ভালো কোম্পানি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিজনেস আওয়ার টোয়েন্টিফোরডটকমের উদ্যোগে ‘শেয়ারবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমরা অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি কিন্তু পুঁজিবাজারে তেমন অগ্রগতি হয়নি বললেই চলে। গত কয়েক বছর যেসব কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে, সেগুলোর মধ্যে ভালো কোম্পানি কম। অথচ পুঁজিবাজারের বর্তমান যে অবস্থা, বাজারের মূল সমস্যাই হলো আপনি কোথায় ইনভেস্ট করবেন। ইনভেস্ট করার মতো কোম্পানি সামান্য কিছু। ভালো ইন্ডাস্ট্রিগুলো, ভালো ব্যবসাগুলো লিস্টিং থেকে দূরে আছে।’

তিনি বলেন, ‘দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের কোনো মিল খুঁজে পাই না। ১৯৯৬ বা ২০১০ সালে যখন পুঁজিবাজারে ধস হয়, তখন আমাদের অর্থনীতি কিন্তু খারাপ ছিল না। শুধু অর্থনৈতিক কারণে ধস হয়নি। আবার অর্থনীতি ভালো হলে পুঁজিবাজার চাঙ্গা হয়েছে,  নতুন নতুন কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তা কিন্তু নয়।’

বিএসইসির সাবেক চেয়ারম্যান আরও বলেন, ‘শেয়ারবাজারে ভালো কোম্পানি দুই, চার, পাঁচটা ছাড়া আর আসেনি। পুঁজিবাজারে প্রথম সমস্যা হলো আমরা গ্রিন ফিল্ড কোম্পানি আনিনি। আর পুঁজিবাজারে আসতে গেলে নানান রকমের প্রতিযোগিতা আছে। আইপিওতে আসতে একটি কোম্পানিকে ইস্যু ম্যানেজার, অডিটর, আন্ডাররাইটার থেকে শুরু করে নানান রকমের ঝামেলা শেষ করে আসতে হয়।’

সেমিনারে সভাপতিত্ব করেন বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আকতার হোসেন সান্নামাত (এফসিএ) ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম নয়ন।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...