বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০১৯ রাত ১০:৫৯
৭৪৩

হাসিব রহমান।। দ্বীপ জেলা ভোলায় প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরো ৬ জন আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন উপজেলার হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ভোলায় রবিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে। এদের মধ্যে ১ জন ভোলায় আক্রান্ত হয়েছে বলে ডাক্তাররা আশঙ্কা করছেন।
ঈদ যত ঘনিয়ে আসছে ভোলাবাসী ততই ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ ঢাকা চট্রগ্রাম থেকে স্বজনরা বাড়ি ফিরতে শুরু করেছে আর সেই সাথে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এতদিন ভোলায় সনাক্ত হওয়া ডেঙ্গু আক্রান্তরা সবাই ঢাকা থেকে ভোলায় জ্বর নিয়ে এসেছিলেন। কিন্তু গতকাল এমন একজনকে সনাক্ত করা হয়েছে যিনি গত এক বছরেও ঢাকায় যাননি। এতে স্থানীয়দের মধ্যে শঙ্কা আরও বাড়ছে। এখন স্বাভাবিক জ্বর হলেও ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে রোগীরা ভীর করছেন। চাপ বেড়েছে বেসরকারি ডায়াগনেস্টিক সেন্টারগুলোতে। অপরদিকে এখনো ভোলা সদর হাসপাতাল ছাড়া অপর ৬ উপজেলায় ডেঙ্গু পরীক্ষার কিট আসেনি। ভোলায় হাসপাতালেও মাত্র ১২০টি কিট পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
ভোলার সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদার জানান, ভোলার হাপাতালগুলোতে এ পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তার মধ্যে সদর হাসপাতালে রয়েছে ৮ জন। চরফ্যাসন হাসপাতালে রয়েছে ৩ জন। তজুমদ্দিনে রয়েছে ১ জন। এছাড়া মনপুরা উপজেলায়তেও আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে সিভিল সার্জন বলছে, তাদের পর্যাপ্ত ঔষধ রয়েছে।
এদিকে আক্রান্ত এসব রোগীর সকলেই ঢাকা থেকে এসে আক্রান্ত হলেও রবিবার ১ জন রোগী ভোলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হলেন সদর উপজেলার উত্তর ইলিশার গুপ্ত মুন্সি সাহাজি বাড়ির মো: হামিদ। তবে সিভিল সার্জন জানান, তারা এখনো এ বিষয়ে পুরো নিশ্চিত নন। আরো নিশ্চিত হতে ওই রোগীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জেএস/০৪ জুলাই
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক