অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বোনকে টিকা দিতে নিয়ে এসে বখাটদের হামলার শিকার হলো ভাই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩৯

remove_red_eye

৬৬০

আকতারুল ইসলাম আকাশ II ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বোনকে টিকা দিতে নিয়ে এসে কয়েকজন বখাটে ছেলেদের হাতে হামলার শিকার হয়েছেন ভাই।রোববার (১৩ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহত জিসান (২১) খান সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মৃত মামুন হোসেনের ছেলে।

টিকা নিতে আসা শিক্ষার্থী একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ প্রেপারটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। ছেলেটি স¤পর্কে মেয়েটির খালাতো ভাই হয়।ঘটনার পর পুলিশের একটি টিম ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে আটক করেছে।আটককৃত দুই কিশোর হলেন, পৌর ২নং ওয়ার্ড আমিন পিন্টুর ছেলে মো. আলিফ ও রাকিব হোসেনের ছেলে মো. শুভ।
আহত জিসান ঢাকা জানান, সকাল ৯ টার দিকে তাঁর খালাতো বোন জান্নাতুল মাওয়াকে টিকা দিতে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসে। জান্নাত টিকা নিতে লাইনে দাঁড়ানোর সময় জিসান পাশে দাঁড়ানো ছিল। একপর্যায়ে কয়েকজন বখাটে তাকে মাঠের পাশে নিয়ে ইট দিয়ে সজোরে আঘাত করলে তাঁর মাথা ফেটে রক্ত বের হয়। এবং সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় এক যুবক তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসা শেষে দুপুর ১২টার দিকে জিসান বাদী হয়ে অজ্ঞাত ৫ থেকে ৭ জন কিশোরের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, টিকা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি শুনে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থল থেকে আলিফসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...