অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলে ব্যাপক রদবদল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

৫১৬

বাংলাদেশ ওয়ানডে দলে ব্যাপক রদবদল আনল বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে আগের স্কোয়াডের ৭ জনই নেই। নতুন করে নেওয়া হয়েছে ২ জনকে। দলে ফিরেছেন ৩ জন। 

গত বছরের জুলাইয়ে তামিমের দল শেষ ওয়ানডে খেলেছিল। এরপর টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেললেও পঞ্চাশ ওভারের ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা ছিলেন আড়ালে। দীর্ঘদিন পর মাঠে নামায় বাংলাদেশের দলে পরিবর্তন আসবে তা অনুমিতই ছিল।

জিম্বাবুয়েতে বাংলাদেশের স্কোয়াড ছিল ১৭ জনের। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। সাইফউদ্দিন ইনজুরিতে থাকায় তাকে নেওয়া হয়নি। 

স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ। ইয়াসির ও নাসুমের এখনো ওয়ানডে অভিষেক হয়নি। তবে তারা আগে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন ইয়াসির। নাসুম ২০২০ সালে মাশরাফির অধিনায়কত্বের বিদায়ী সিরিজের স্কোয়াডে ছিলেন।  

এছাড়া টেস্টের পর ওয়ানডে দলে ডাক পেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সাদা পোশাকে অসাধারণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে জায়গা করে নিলেন ইবাদত হোসেন চৌধুরী। দুজনই প্রথমবার ওয়ানডে দলে পেলেন।   

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারোটায়। ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচগুলো।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

আরও...