অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে এইচএসসি পরীক্ষায় জমজ তিনভাই বোন পেল জিপিএ-৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৪৮৮

 দৌলতখানে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় একই পরিবারের জমজ তিন ভাই-বোন  পেল জিপিএ-৫। তাই পরিবারে বইছে আনন্দের ঝিলিক। তিন ভাই-বোন একই সাথে জিপিএ-৫ পাওয়ায় এলাকায় চমক সৃষ্টি হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তরা হলেন, মিয়াদ হাসান (সান) ও মেহেদি হাসান তারা দুজনই  দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরিক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। অপরজন মুশফিকা জাহান মুন তিনি ঢাকা ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করেছেন। জমজ তিন ভাই বোন তারা দৌলতখান পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ মোসলেহ উদ্দিনের সন্তান।’

তবে এরা এই প্রথমই নয় তারা জমজ তিন ভাই বোন ২০১৩ সালের প্রাথমিক সমাপানী পরীক্ষায় দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন জনই জিপিএ-৫ অর্জন করেন। জমজ দুই ভাই ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। এবং মুশফিকা জাহান ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় ও ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেন।’

এদের মধ্যে মুশফিকা জাহানের স্বপ্ন বিসিএস ক্যাডার ও  মিয়াদ হাসানের স্বপ্ন ইঞ্জিনিয়ার এবং মেহেদী হাসান হতে চায় পাইলট।  তবে তাদের এ সাফল্য অর্জন ও স্বপ্ন পূরণে  তাদের বাবা মুসলেউদ্দিন ও মা  বিবি ফাতেমা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের সকল স্বপ্নই এই তিন সন্তান কে ঘিরে। তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের সহযোগিতা ও সকলের দোয়া কামনা করেন।’

দৌলতখান সরকারি আবু আব্দুল্লা কলেজের অধ্যক্ষ গৌবিন্দ প্রোসাদ সরকার জানান, তারা খুবই ভালো শিক্ষার্থী । তারা তাদের মেধাকে কাজে লাগালে পাবলিক বিশ^-বিদ্যালয়ে চান্স পাবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, আমি তাদের এইচএসসি পরীক্ষায় জমজ তিন ভাই বোনের জিপিএ-৫ পাওয়ার খবর শুনে খুশি হয়েছি। উচ্চ শিক্ষার জন্য তাদের কোন প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...