অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ভূয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১:৩১

remove_red_eye

৫১৫

 ভোলার লালমোহন উপজেলায় মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামের এক ভূয়া দুদক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। লালমোহন উপজেলা  পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের কাছে দুদক কর্মকর্তা পরিচয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর ফের এক লক্ষ টাকা দাবী করার সময় তাকে গ্রেফতার করা হয়।
ভাইস চেয়ারম্যানের সাধারণ ডায়েরীর ভিত্তিতে মঙ্গলবার ভোরে চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়া এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। আটক মোস্তাফিজুর রহমান সবুজ চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া এলাকার রফি উদ্দিনের ছেলে ও তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রæয়ারি লালমোহন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে টাকা দাবি করে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরী করে। এর ভিত্তিতে সবুজকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...