অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজের ৭ শিক্ষকে সর্বহারা পার্টির হত্যার হুমকি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৯ রাত ১০:৫৬

remove_red_eye

১৪৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক ।। পূর্ব বাংলা সর্বহারা পার্টির নাম দিয়ে আজ শনিবার মোবাইল ফোনে এক ব্যক্তি ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককের কাছে চাঁদা দাবী করেছে। দাবীকৃত চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ শিক্ষকদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এতে করে শিক্ষকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জানান, শনিবার বেলা ১১ টার দিকে তাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসলাফিলকে পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা মনির নামে এক ব্যক্তি ০১৯৪৭-৯০৮৯৯৮ নাম্বারের মোবাইল দিয়ে ২৫ হাজার টাকা তাদের পার্টির জন্য চাঁদা দাবী করেন। ১০ মিনিটের মধ্যে দাবীকৃত টাকা বিকালের ০১৯৮৮-১৩৪১০২ নাম্বারে পাঠানোর জন্য হুমকি দেন। তা না হলে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। এর পর ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এনায়েত উল্লাহকেও একই নাম্বার থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করে। ওই টাকা না দিয়ে তার ও পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেয়। এভাবে ওই কলেজের শিক্ষক সহকারি অধ্যাপক হুমায়ুন কবির,ফরিদুজ্জামান,স্মৃতি রানী সাহা,হারুন অর রশিদ,সালাউদ্দিন আহমেদকে একই নাম্বার থেকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় শিক্ষকদের মাঝে আতংক ও উদ্বেগ দেখা দিলে শিক্ষকদের পক্ষ থেকে সহকারি অধ্যাপক মো: ফরিদুজ্জামান বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং ১১০ তারিখ ৩.৮.১৯ইং।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, প্রতি বছর ঈদ আসলে এ ধরনের চক্র বিভিন্ন মানুষকে ফোন করে টাকা দাবী করে এবং হুমকী দেয়।
তিনি আরো জানান, গত মাসে ভকেশনালের আরো দুই শিক্ষককে একই ধরনের হুমকী দিয়েছিল এরকমের একটি চক্র। এখন আবার ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের ৭ জন শিক্ষককে একই ধরনের হুমকী দিয়েছে। আমরা ওই চক্রটিকে আটকের চেষ্টা করছি।
এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি ছগির মিঞা জানান, যে ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে তাকে আটকের জন্য মোবাইল ট্রাকিং করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
জেএস/০৩ আগস্ট

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...