অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনায় জালপাতা নিয়ে সংঘর্ষে আহত ছয়

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২৭

remove_red_eye

৪৫৩

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জালপাতা নিয়ে সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছে। আহতদেরকে পুলিশ উদ্ধার করে গুরুতর অবস্থায় একজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে এখন পর্যন্ত  কোন পক্ষই থানায় কোন অভিযোগ করেনি ।  
আহত জেলে সুত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তের জেলে মন্নান মাঝির জেলে-ট্রালার মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চৌমুহনী সংলগ্ন নদীতে জালপাতে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের আড়তের জেলে কালাম মাঝি এসে তাদের জাল তুলে নিতে বলে। তারা জাল তুলতে অস্বীকৃতি জানালে কালাম মাঝির জেলেরা তাদের জাল কেটে দেয়ার  চেষ্টা করে। এনিয়ে উভয় মাঝি মাল্লাদের মাঝে কথা কাটাকাটি ও একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এসময় পাশেই নদীতে জাল পাততে থাকা ভাইস চেয়ারম্যানের আড়তের অপর জেলে ফিরোজ মাঝি, মালেক মাঝিসহ তিন জেলে-ট্রলার যোগ দেয় কালাম মাঝির সাথে। চার ট্রলারের জেলেরা একযোগে হামলা ও এলোপাতাড়ি মারপিট চালিয়ে ৬ জেলেকে আহত করে বলে অভিযোগ করেন মান্নান মাঝির জেলেরা। এঘটনায় মান্নান মাঝি (৪৫), তার মাল্লা নুর ইসলাম (৪২), ফিরোজ (৩২), ফজলে করিম (৩৭), জসিম (৪০), জিহাদ (১৫) আহত হয়। এদের মধ্যে নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর জানান, ঘটনা শুনে নদীতে স্প্রিড বোর্ড পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি আমরা মিমাংসার চেষ্টা করছি। উপজেলা ভাইস  চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার জানান, “নদীতে জাল পাতাকে নিয়ে আমার জেলেদের সাথে মারামারির সংবাদ  পেয়েছি। তার এক জেলেকেও পিটিয়ে আহত করার দাবী করেন”।
থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্দার করে। একজন হাসপাতালে ভর্তি আছে। কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...