অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মেঘনায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ১

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৫:৩৪

remove_red_eye

৫৩১

মুন্সীগঞ্জ সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭-এর ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডটির শ্রমিক মোতালেব নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল। 

বুধবার (১৬ফেব্রুয়ারি) রাত পৌঁনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

কলাগাছিয়া নৌপুলিশ ফাড়ির এসআই উদয় বরণ সরকার জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭। রাত পৌঁনে ১১টার দিকে লঞ্চটি চরকিশোরগঞ্জ এলাকায় পৌছালে চাঁদপুর থেকে ঢাকার ডেমরাগামী বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ৬ শ্রমিকসহ ডুবে যায় নৌযানটি। এ সময় চার শ্রমিক সাঁতরে তীরে ওঠে। অন্য এক শ্রমিক অপর একটি লঞ্চে গিয়ে ওঠেন। 

তিনি আরো জানান, ঘটনার পর থেকেই বাল্কহেডটির শ্রমিক মোতালেব নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরিরা। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...