বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৮
৫৩৩
ভোলা থেকে অপহৃত এক নারীসহ আবির হাসান নামের আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবির নিজেকে ডিজিএফআই ও বিমান বাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিদেশে পাচার করে আসছিল। নামে বেনামে সামাজি যোগাযোগ মাধ্যমে রয়েছে তার বিশাল নেটওয়ার্ক।
জিজ্ঞাসাবাদে আবিরের কাছ থেকে আর্ন্তজাতিক অপরাধ চক্রের বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর থেকে তাকে আটকের পর বৃহ¯পতিবার ভোলার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আবির পাবনার বড়দানগর গ্রামের রেজাউল করিমের ছেলে। আজ বৃহ¯পতিবার দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহান সরদার।
এসময় তিনি আরো জানান, পেশাদার অপরাধী ও প্রতারক আবির হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বিমান বাহিনীর লেফটেন্যান্ট ও ডিজিএফআই’র ভুয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও করে রাখেন। পরে ওইসব ছবির ভয় দেখিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়। আবার চাকুরী দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে গত ১৩ ফেব্রæয়ারি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকা থেকে মিরা আক্তার ইতি নামের এক তরুনীকে অপহরণ করে দিনাজপুর নিয়ে যায়।
সেখানে একটি ঘরে আটকিয়ে একাধিকবার ধর্ষন করে। এর আগে মিরার পরিবারের কাছ থেকে চাকুরী দেয়ার নামে ১ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। মিরার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার তথ্য প্রযুক্তির সাহায্যে দিনাজপুরের পাহাড়পুরের ইকবাল স্কুল রোডের একটি বাড়ি থেকে আবিরকে গ্রেফতার এবং অপহৃত তরুনীকে উদ্ধার করে ভোলার পুলিশ।এদিকে আবিরের বিরুদ্ধে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং ডিজিটাল আইনে ২টি মামলা হয়েছে। এ চক্রের প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক