বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪০
৫৮২
ভোলায় ফুলের প্রলভন দেখিয়ে ১২ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল খালেক (৮০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধি শিশুকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রæয়ারী) বিকেলে ভোলা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড চরনোয়াবাদ সার্কিট হাউজ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আটক অভিযুক্ত আবদুল খালেকে প্রধান আসামি করে ভোলা সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে ।
ধর্ষণের শিকার শিশুর বাবা জানান, তার ১২ বছরের মেয়ে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুর থেকে বাড়িতে না দেখতে পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। পরে বাড়ির পাশে ডরপ (উড়ৎঢ়) নামের একটি এনজিওর ভিতর থেকে বিকেলে তার মেয়েকে উদ্ধার করেন। এসময় মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় ডরপ (উড়ৎঢ়) অভিসের কেয়ারটেকার আব্দুল খালেক তাকে ফুল দেয়ার লোভ দেখিয়ে গেটের ভিতরে নিয়ে ধর্ষন করেছে। পরে রাতে মেয়েকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি স্থানীয়রা অভিযুক্ত কেয়ারটেকার আব্দুল খালেকে বাড়িতে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ১২ বছর বয়সের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেক নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বললেও জানান তিনি। ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আমানুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১০টা হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ নিয়ে ১২ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশু এসেছে। তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ে।
পাশাপাশি তার মেডিকেল চেকাপ চলছে। মেডিকেল চেকাপ শেষ হলে মেডিকেল বোর্ডের রিপোর্ট জমা দেয়া হবে। আর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বৃহ¯পতিবার সকালে জানান, এ ঘটনায় আটক অভিযুক্ত আবদুল খালেকের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত