অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে ”ফিল্ড ভিজিটের মাধ্যমে ডেটা অ্যাকুরেসি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪৬

remove_red_eye

৫৩৩

 স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ইউনিটের উদ্যোগে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ফিল্ড ভিজিটের মাধ্যমে ডেটা অ্যাকুরেসি (ঝবসরহধৎ ড়হ উধঃধ অপপঁৎধপু ঞযৎড়ঁময ঋরবষফ ঠরংরঃ)  শীর্ষক দুইটি ব্যাচের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ব্যাচে (১৭ ফেব্রæয়ারি) বৃহ¯পতিবার বোরহানউদ্দিন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমআইএস) মোঃ শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ভোলা জেলার উপ-পরিচালক জনাব মাহমুদুল হক আযাদ, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুর রহমান। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এমআইএস ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব নাছের উদ্দিন ও পরিসংখ্যান সহকারী জনাব শওকত সারওয়ার সেলিম। কর্মশালায় উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিটের উদ্যোগে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল অগ্রগতির প্রতিবেদন ই-এমআইএস কার্যক্রমের মাধ্যমে অনলাইনে প্রেরণের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসাবে ইতোমধ্যে ছয়টি জেলাকে পেপারলেস হিসাবে ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আরো ষোলটি জেলাকে পেপারলেস ঘোষণা করা হবে বলে আশা করা যায়। ভোলা জেলাকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে। তার প্রস্তুতি হিসাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্তমানে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী রেজিষ্টারসহ মাঠ পর্যায়ে ব্যবহৃত কাগুজে বিভিন্ন রেজিষ্টারের পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইসের ঞঅই-এর সাহায্যে সকল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ করা হবে। পর্যায়ক্রমে সকল জেলাকেই এই কার্যক্রমের আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পদক্ষেপ বলিষ্ঠ ভ‚মিকা রাখবে বলে আশা করেন তারা।
এর আগে সকালে পরিচালক (এমআইএস) ভোলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শণ করেন। কেন্দ্রটিতে উল্লেখযোগ্য সংখ্যায় স্বাভাবিক প্রসব হয়ে থাকে। গতমাসে ৬০ টি স্বাভাবিক প্রসব সেবা দেয়া হয়েছে।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...