অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সর্জন পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন কৃষকরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫২

remove_red_eye

৫৬১

অচিন্ত্য মজুমদার II ভোলায় সর্জন পদ্ধতিতে সবজি চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এ পদ্ধতিতে ১২ মাস জমিতে সবজি আবাদ করা সম্ভব। অল্প জমি ও পুঁজিতে বেশি লাভ হওয়ায় নতুন এ পদ্ধতি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নিচু জমিতে এ পদ্ধতিতে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষক। পাশাপাশি ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজির ফলন ও দাম ভালো পাওয়ায় উৎসাহিত হচ্ছেন অনান্য কৃষকরাও।

সরেজমিনে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকার কৃষক নুর মোহাম্মদের সাথে আলাপ করে জানা গেছে, একসময় জমিতে ধান চাষ করতেন তিনি। নিচু জমি হওয়ায় প্রতি বছরই ঝড়, বন্যা এবং জলাবদ্ধতার কারণে জমিতে ধান চাষ করে আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এরপর বেসরকারি এনজিও গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার কাছ থেকে পরামর্শ, প্রশিক্ষণ ও কারিগরী সহায়তা নিয়ে সর্জন পদ্ধতিতে সবজি আবাদ শুরু করেন। এ পদ্ধতিতে জমি থেকে মাটি কেটে উঁচু করে সারি সারি পাড় বাঁধেন। সেই পাড়ের ওপর টমেটো, কাঁচা মরিচ, লাউ, শিম, ফুলকপিসহ বিভিন্ন সবজি চাষ করেন। পাশাপাশি ফেরোমন ফাঁদ ব্যবহার করায় বিষমুক্ত সবজির উৎপাদন করছেন তিনি। এখন বছরে ১২ মাস ক্ষেতের সবজি বিক্রি করে তিনি বেশ লাভবান হচ্ছেন।

সল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষক নুর মোহাম্মদের দেখা দেখি এ পদ্ধতিতে ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন অনান্য কৃষকরাও। পাশাপাশি তার ক্ষেতে কর্মসংস্থান হয়েছে আরো অনেকে।
ওই এলাকার কৃষক মোঃ মহসিন মিয়া জানান, তিনি এক সময় কৃষি কাজ করতেন। বিভিন্ন সময় ঝড়, বন্যা এবং জলাবদ্ধতার কারণে জমিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে তারা কৃষি কাজ ছেড়ে দেন। এখন কৃষক নুর মোহাম্মদের সর্জন পদ্ধতিতে সবজি আবাদ দেখে তিনি নতুন করে আবার আবাদ শুরু করার পরিকল্পনা করেছেন। তিনি প্রতিদিন নুর মোহাম্মদের ক্ষেতে এসে তার কাছ থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিচ্ছেন।

অপর দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা মোঃ নাসির জানান, তিনি কৃষক ছিলেন। বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে এখন কৃষক নুর মোহাম্মদের সবজি ক্ষেতে কাজ করছেন। এতে করে তিনি তার সংসার খরচ মিটিয়ে পরিবার নিয়ে বেশ ভালো আছেন। শুধু নাসির নয় কৃষক নুর মোহাম্মদের ক্ষেতে এমন আরো অন্তত ২০ জনের কর্মসংস্থান হয়েছে।

এবছর জেলায় ৮ হাজার হেক্টর জমিতে পাঁচ শতাধিক কৃষক সর্জন পদ্ধতিতে সবজি আবাদ করছেন।
বেসরকারি এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান,
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ৩৫০ জন কৃষকে প্রশিক্ষণ, কারিগরী সহায়তা, বীজ ও বিভিন্ন উপকরণ দিয়ে সর্জন পদ্ধতিতে চাষাবাদের প্রক্রিয়া শুরু করে। পাশাপাশি ফেরোমন ফাঁদ ব্যবহার করে তারা বিষমুক্ত সবজির উৎপাদন করছে বললেন সংস্থাটির নির্বাহী পরিচালক।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেন জানান, এ বছর জেলার সাত উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে সবজি চাষাবাদ হয়েছে। এর মাধ্যমে জমিকে তিন ফসলে রূপান্তর করে কৃষক ১২ মাস ফসল উৎপাদন করছেন। এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...