অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সাকিবের বরিশালকে শোকজ করেছে বিসিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

৬৪০

কুমিল্লার কাছে ১ রানে হেরেও যেন শেষ রক্ষা হলো না ফরচুন বরিশালের। হারের সঙ্গে শোকজও হয়েছে দলটি। মাঠের বাইরের ঘটনায় ফরচুন বরিশালকে শোকজ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনালের আগের দিন বৃহস্পতিবার দুপুরে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ফটোসেশনে ছিলেন না বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব কেন ছিলেন না এ নিয়ে সদুত্তর দেননি সহ-অধিনায়ক হয়ে ফটোসেশনে আসা কাজী নুরুল হাসান সোহান, দলের কোচ খালেদ মাহমুদ সুজন। তবে দলের পক্ষ থেকে জানানো হয় পেটের সমস্যার কারণে উপস্থিত ছিলেন না সাকিব।

তবে রাতে জানা যায় একটি কোমল পানীয় বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য হোটেল থেকে বেরিয়ে যান কাউকে না জানিয়ে। তাতে ভাঙা হয় জৈব সুরক্ষা বলয়। যা প্রশ্নবিদ্ধ ছিল ক্রিকেট মহলে।

শেষ পর্যন্ত এ নিয়ে কথা বলেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, ফরচুন বরিশালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

“যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু এটা ছাড় দেইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের উপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে আমরা ছাড় দেইনি। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাজিকে (ফরচুন বরিশাল) শোকজ করা হয়েছে। বায়ো বাবল ভেঙে বাইরে গেলো কিভাবে (সাকিব)। কারন আমরা ফ্র্যাঞ্চাজিদেরকে নির্দেশনা দিয়েছিলাম কিভাবে বায়ো বাবল মেনটেইন করতে হবে। এটা ব্রেক হয়েছে, সেটার জন্য তাদের শোকজ করা হয়েছে।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...