অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

করোনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৫৪৪

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের। এর আগে গতকাল (শুক্রবার) ২৪ জনের মৃত্যু এবং ২ হাজার ৫৮৪ জন আক্রান্ত হয়েছিলেন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ লাখ ২৪ হাজার ২৯১ জনের। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২৫৯ জন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪৬ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন। এছাড়া রাশিয়া আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ৭১ জন এবং মৃত্যু ৭৮৪ জন, ব্রাজিলে আক্রান্ত ১ লাখ ২২ হাজার ৭৪৮ জন এবং মৃত্যু ১ হাজার ১১৪ জন, দক্ষিন কোরিয়ায় আক্রান্ত ১ লাখ ৯ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ৪৫ জন, জাপানে আক্রান্ত ৭৫ হাজার ৬০৩ জন এবং ‍মৃত্যু ২৪৪ জন, তুরস্কে আক্রান্ত ৮৭ হাজার ৪১১ জন এবং মৃত্যু ২৬৪ জন এবং ফ্রান্সে আক্রান্ত ৮২ হাজার ৫৫৩ জন এবং মৃত্যু ৩০৪ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৭৪৬ জন। এদেরমধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে ৬ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ২২৫ জনের এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮২ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...