অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

৬২ বছরের বর ও ৫৪ বছরের কনে, বিয়ে হলো ধুমধামে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:২১

remove_red_eye

৫২৯

বরিশালের বানারীপাড়ায় আশ্রয়ন প্রকল্পে প্রেমে পড়লেন ৬২ বছর বয়সী আশরাফ আলী ব্যাপারী ও ৫৪ বছর বয়সী মোসাম্মৎ বানু বেগম। মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হলো তাদের।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্রায় হাজার মানুষের খাওয়া-দাওয়ার আয়োজন ছিলো এ বিয়েতে। কয়েক মাসের প্রেমের সম্পর্কের পর তাদের এ বিয়ে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বানারীপাড়ার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের জননেত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান, বিয়েতে ১ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করা হয়।  বর আশরাফ আলী নগদ ৫০ হাজার টাকা দেনমোহর পরিশোধ করেন। বিয়েতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও পার্শ্ববর্তী গ্রামের প্রায় এক হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়।

পাত্র ও পাত্রী উভয়ে আশ্রয়ন প্রকল্পেরই বাসিন্দা। আশরাফ আলী এর আগে কোন বিয়ে করেননি। আর বানু বেগমের এক কন্যা সন্তান রয়েছে। কন্যার বিয়ে হওয়ার পর থেকে তিনি নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন। এই অবস্থাতে গত কয়েক মাস ধরে আশরাফ আলী ও বানু বেগমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অতঃপর তারা বিয়ের জন্য প্রস্তুতি নেয়। 

বিষয়টি নিশ্চিত করে চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক টুকু বলেন, পাত্র আশরাফ আলী ব্যাপারীর কোন সংসার নেই। আর বানু বেগমও স্বামীর মৃত্যুর পর মেয়েকে বিয়ে দিয়ে একাকিত্বের জীবন কাটাচ্ছিলেন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...