অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বেলাল খানের নাম বাদ দিতে আইনি নোটিশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:৩১

remove_red_eye

৫৩৬

‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সংগীতশিল্পী বেলাল খান। পুরস্কারের এ তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন আরেক সংগীত পরিচালক এম এ রহমান। কয়েক দিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এতে জানানো হয়, ‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি যায়রে’ গানের জন্য বেলাল খান ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’-এর পুরস্কার পেতে যাচ্ছেন। এর বিরোধিতা করেছেন এম এ রহমান। তিনি নিজেকে গানটির প্রকৃত সংগীত পরিচালক দাবি করে এই নোটিশ পাঠিয়েছেন বলে জানা যায়। তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবা উদ্দীন শরীফ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।

উকিল নোটিশে বলা হয়েছে, মোহাম্মদ আশিকুর রহমান ওরফে এম এ রহমান প্রায় ১০ বছর ধরে সফলতার সঙ্গে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন। এ পর্যন্ত তার সংগীত পরিচালনায় প্রায় দুই শতাধিক গান প্রকাশ পেয়েছে। এম এ রহমান বেলাল খানের প্রায় ৩০টি গানের সংগীত পরিচালনা করেছেন। আর সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা। তারই ধারাবাহিকতায় এম এ রহমান ২০১৯ সালে নভেম্বরে ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে বেলাল খানের গাওয়া ‘বিশ্বাস যদি যায়রে ভেঙে’ গানটির সংগীত পরিচালনা করেন। কিন্তু গত ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এর প্রজ্ঞাপনের ১৩ নং ক্রমিকে বর্ণিত সংগীত পরিচালক হিসেবে তার নামের পরিবর্তে বেলাল খানের নাম প্রকাশ করা হয়েছে। অথচ এই গান সম্পূর্ণ এম এ রহমানের সংগীত পরিচালনায় সৃষ্টি হয়েছে, যা সংশোধন হওয়া একান্ত প্রয়োজন।

আইনি নোটিশে আরো দাবি করা হয়েছে, উক্ত গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর এম এ রহমান প্রতিবাদ করলে বেলাল খান তাকে মনগড়া (অ্যারেঞ্জার) শব্দের সঙ্গে পরিচিত করান এই বলে যে, ‘সংগীত পরিচালকের আধুনিক অর্থ অ্যারেঞ্জার অর্থাৎ তুমিই তো এই গানের সংগীত পরিচালক’। এছাড়াও ‘পাষাণ’ চলচ্চিত্রে ‘যদি কখনো’ শিরোনামের গানের সংগীত পরিচালক হিসেবে এম এ রহমানের নামের পরিবর্তে বেলাল খান তার নাম ব্যবহার করেন। তখন প্রতিবাদের মুখে বেলাল খান উক্ত গানটি নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকৃত সংগীত পরিচালক এম এ রহমানের নাম প্রকাশ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।  

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...