অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে স্কাউট বিপি দিবস উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৪

remove_red_eye

১৩৫২

এম শরীফ আহমেদ।। স্কাউট এর জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি)১৬৫ তম জন্মবার্ষিকী ও স্কাউট বিপি দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ফেব্রুয়ারী) ভোলা জেলা রোভারের আয়োজনে ভোলা সরকারি কলেজের একটি ভবনে কেক কেটে এ দিবসটি উদযাপন করে রোভার সদস্যরা।
 
কেক কাটা এবং আলোচনা সভা শেষে ভোলা সরকারি কলেজ  ক্যাম্পাসে এক র্যালী বের করা হয়।এতে "ভোলা ওপেন স্কাউট গ্রুপ", "বাংলা বাজার ফাতেমা খানম কলেজ রোভার স্কাউট গ্রুপ" "ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ " এর রোভাররা অংশগ্রহণ করেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটিংয়ের সঙ্গে জড়িতরা অনেক বেশি বিনয়ী, দক্ষ ও আত্মপ্রত্যয়ী।এ কারণে খুব দ্রুত পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে নিজেদের আত্মনিয়োগ করছে। যা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ভোলা জেলা রোভার এর সহ-সভাপতি ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া,ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফিল,ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্যাহ,ভোলা জেলা রোভার এর যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম,ভোলা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মোঃ কামাল হোসেন, আর এস এল মোঃ এরশাদ প্রমূখ। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা সিনিয়র রোভার মেট  আম্মার হোসাইন,ভোলা ওপেন স্কাউট গ্রুপের রোভার এম শরীফ আহমেদ, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট মোঃ রাকিব হোসেন,ভোলা ওপেন স্কাউট গ্রুপ এর রোভার মেট মোঃ নাইম ,সদস্য মোঃ মাইনউদ্দিন,মোঃ ইমরান,মোঃ মিরাজ।বাংলা বাজার ফাতেমা খানম কলেজের রোভার স্কাউট গ্রুপ এর রোভার মেট মোঃ সাজিদুল ইসলাম, মোঃ জুবায়ের,সহকারী রোভার মেট মোঃ ফরহাদ হোসেন ও মোঃ সাজেদুল ইসলাম,সদস্য মোঃ লিজন প্রমূখ। 
 
উল্লেখ্য,স্কাউটিং আন্দোলনের প্রবক্তা রবার্ট সিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দের ২২ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট বিপি দিবস হিসেবে পালিত হয়।
 
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...