অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জোরপূর্বক জমি দখলের অভিযোগে

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২১

remove_red_eye

৫০৭

ভোলার দৌলতখানে জোরপূর্বক ভোগদখলীয় জমি দখলের অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার । সোমবার (২১ ফেব্রæয়ারী) সকাল ১০টায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য ভূক্তভোগী রুবিনা আক্তার বলেন, গত ইউপি নির্বাচনে কলাকোপা ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাহাদ তালুকদারের পক্ষে প্রচারণা না চালানোয় ক্ষিপ্ত হয়ে  তার স্বামী মিল্লাদ হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়। বর্তমানে তার স্বামী জেল হাজতে আছেন।

গত ১১ ফেব্রæয়ারী ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা মিল্লাদ হোসেনের ৪৮ শতক সুপারির বাগান দখল করে নেয়ার চেষ্টা চালায়। এঘটনার পর ভুক্তভোগী পরিবার ইউপি সদস্য ও তার সহযোগীদের অভিযুক্ত করে দৌলতখান থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৫৪৯, তারিখ-১২-২-২২ইং। এরপর থেকে ওই পরিবারটিকে এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেয় রাহাদ তালুকদার ও তার সহযোগীরা।

সংবাদ সম্মেলনে রুবিনা আক্তার আরো বলেন, জমি দখলের পর থেকে আ’লীগ নেতা এ্যাড. গোলাম মোর্শেদ কিরণ তালুকদারের  ছোট ভাই ইউপি সদস্য রাহাদ তালুকদার ও তার সহযোগী ফখরুল , আবুল বশার তাকে পরিবার নিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকির ফলে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে ভূক্তভোগী রুবিনা আক্তারের পরিবার। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...