দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২১
৫৪০
ভোলার দৌলতখানে জোরপূর্বক ভোগদখলীয় জমি দখলের অভিযোগ এনে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার । সোমবার (২১ ফেব্রæয়ারী) সকাল ১০টায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য ভূক্তভোগী রুবিনা আক্তার বলেন, গত ইউপি নির্বাচনে কলাকোপা ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রাহাদ তালুকদারের পক্ষে প্রচারণা না চালানোয় ক্ষিপ্ত হয়ে তার স্বামী মিল্লাদ হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়। বর্তমানে তার স্বামী জেল হাজতে আছেন।
গত ১১ ফেব্রæয়ারী ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীরা মিল্লাদ হোসেনের ৪৮ শতক সুপারির বাগান দখল করে নেয়ার চেষ্টা চালায়। এঘটনার পর ভুক্তভোগী পরিবার ইউপি সদস্য ও তার সহযোগীদের অভিযুক্ত করে দৌলতখান থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৫৪৯, তারিখ-১২-২-২২ইং। এরপর থেকে ওই পরিবারটিকে এলাকা ছাড়া ও প্রাণনাশের হুমকি দেয় রাহাদ তালুকদার ও তার সহযোগীরা।
সংবাদ সম্মেলনে রুবিনা আক্তার আরো বলেন, জমি দখলের পর থেকে আ’লীগ নেতা এ্যাড. গোলাম মোর্শেদ কিরণ তালুকদারের ছোট ভাই ইউপি সদস্য রাহাদ তালুকদার ও তার সহযোগী ফখরুল , আবুল বশার তাকে পরিবার নিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকির ফলে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে ভূক্তভোগী রুবিনা আক্তারের পরিবার। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত